
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ ও একটি কাটা পুরুষাঙ্গ উদ্ধার করেছে পুলিশ
ভয়াবহ এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২৮ মার্চ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম কবিতা বেগম (২৫)
তিনি সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা এবং সম্প্রতি ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন পার আমলাগাছী এলাকায় মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান সকালে ঘরের ভেতরে বিছানায় কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম বলেন ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।