মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের কোমরপুর বাজারের পশ্চিম পার্শ্বে মধ্য রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের
প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণীদাস এর ব্যক্তিগত উদ্যোগে রমাদান উপলক্ষে বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারী সকাল ১১টায় মন্দিরের আশপাশের অসহায় দরিদ্র মানুষের মাঝে ১০ টন চাউল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ করেছেন।
তিনি প্রতিজনকে ১০ কেজি হারে সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে এসব চাল বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন।
এসব চাল বিতরণে উপস্থিত ছিলেন,ওই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু হরিদাস চন্দ্র,সাধারণ সম্পাদক শ্রী বিপুল চন্দ্র বর্মন,ম্যানেজার পরিতোষ চন্দ্র বর্মন, সদস্য উজ্জ্বল চন্দ্র দেবনাথ,অজিত চন্দ্র দেবনাথ, শ্যামল চন্দ্র বর্মন সহ আরো অনেকে।
বাবু হরিদাস চন্দ্রের এমন মহতি উদ্যোগকে সব শ্রেণিপেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। জয় হোক মানবতার জয়,হোক সবার।