
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর এলাকায় জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নশৎপুর ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলে হোসেন আলী (ফলী) সম্পদ আলী, শহিদুল ইসলাম, শাহিনুর মিয়া, হাফিজার বেগ এবং আল আমিন। তারা সবাই নশৎপুর এলাকার বাসিন্দা।
গাইবান্ধা সদর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান