
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরএন্ডএইচ-বালুয়াবাজার হতে শ্যামপুর সকুর মোড় ভায়া ভগবানপুর সড়ক (চেইনেজ: ০.০০০–২৪৯০ মিটার) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
(১৭ মে রবিবার) সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন গাইবান্ধা ০২ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়নে এ সড়ক উন্নয়ন প্রকল্পটি সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন