1. admin@moheshpurnews24.com : admin :
April 24, 2026, 5:35 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর ঐতিহ্যবাহী মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলা কোটচাঁদপুরে স্বর্ণের চেইন প্রতারণায় আটক নারী, বাদীকে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের পালংখালীতে ইয়াবা কাণ্ড: রহস্য, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নেত্রকোনায় বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারের পর প্রসুতির মৃত্যুর অভিযোগ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর ঐতিহ্যবাহী মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলা

  • Update Time : Friday, April 24, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় অবস্থিত ঐতিহাসিক মীরের বাগানে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ইচ্ছা পূরণের মেলা
সহস্রাব্দ প্রাচীন শাহ্ সুলতান গাজীর তিন গম্বুজবিশিষ্ট মসজিদ ও মাজারকে ঘিরে আয়োজিত এই মেলা প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে
প্রায় এক হাজার বছরের পুরনো এই মসজিদটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত
মসজিদের দেয়ালে খোদিত শিলালিপি অনুযায়ী এটি ১০১১ সালে নির্মিত দীর্ঘদিন জঙ্গলে আচ্ছাদিত থাকার পর ১৯০০ সালে দরবেশ সৈয়দ ওয়াজেদ আলী এটি পুনরাবিষ্কার ও সংস্কার করেন
মীরের বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অনন্য ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য
মসজিদের পাশেই রয়েছে শাহ্ সুলতান গাজী মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফ উদ্দিন হোসেনের মাজার যেখানে প্রতিদিনই ভক্তদের আগমন ঘটে
মেলা শুরুর পর থেকেই দূর দূরান্ত থেকে আগত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে
অনেকেই আল্লাহতালার সন্তুষ্টি কামনায় মানত করেন কেউ খিচুড়ি রান্না করে গরীব মিসকিনদের মাঝে বিতরণ করছেন কেউ মাজারে দান করছেন আবার কেউ বিশেষ মোনাজাতে অংশ নিচ্ছেন
স্থানীয়দের মতে এই মেলাকে ঘিরে বহু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের গল্প প্রচলিত রয়েছে যার কারণে এটি ইচ্ছা পূরণের মেলা নামে পরিচিতি পেয়েছে
প্রতি বছর পহেলা বৈশাখ ও রমজান মাসকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়
এতে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি লোকজ সংস্কৃতিরও উপস্থিতি দেখা যায় যা এলাকাবাসীর কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে
ঐতিহাসিক গুরুত্ব ও ধর্মীয় আবেগে সমৃদ্ধ এই মীরের বাগানকে ঘিরে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল
তাদের মতে যথাযথ উদ্যোগ নেওয়া হলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd