
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
আজ সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে গাইবান্ধা শহরের সাদুল্লাপুর সড়কের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পৌরসভার একটি ময়লাবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ৫০ সিসি মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়ভাবে নিহত ব্যক্তি গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম হাফেজ মাসুম বলে দাবি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন