মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল করিম মহোদয়। তাঁর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতাল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নতুন ভবনে সুশৃঙ্খলভাবে স্থানান্তর কার্যক্রম সম্পন্ন করা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং খাবারের মান উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ ও পরিবেশ সম্মতভাবে পরিচালনার লক্ষ্যে পৌরসভার সচিবকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সরেজমিনে হাসপাতালের বর্তমান সেবার অবস্থা যন্ত্রপাতির ঘাটতি ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
জনস্বার্থে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।