1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 2:39 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

  • Update Time : Monday, March 9, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমি- জমা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় ২ জন আসামিকে ঢাকার নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ (৯ মার্চ) সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়া পাড়ার এলাকার একাব্বর আলীর(৭০) সাথে দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।

এরই জেরে ধরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক চাষাবাদ শুরু করে।

একাব্বর আলী এতে বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো সহ বাক বিতন্ডা হয় ।
পরে বাড়ির সামনে তাকে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একাব্বর আলীকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ নুর আলম মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১১ রংপুরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বিকেলে নারায়নগঞ্জের জেলার ফতুল্লা থানাধীন চানমারি নতুন রাস্তা এলাকায় হত্যা মামলার পলাতক আসামি মোঃ নুরু মিয়া (৩৮) ও

অপরদিকে রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা জেলার কদমতলী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকা থেকে হত্যা মামলার অপর পলাতক আসামি মোঃ মোজাম্মেল (৪৮) কে গ্রেফতার করে।
গ্রেফতার মোঃ নুরু মিয়া মধ্যে বেলকা গ্রামের মধ্য ঝাঁকুয়া পাড়ার মৃত আজি জুয়াড়ু ছেলে অপর দিকে মোঃ মোজাম্মেল
একই গ্রামের আলহাজ্ব আব্দুর রহিম ছেলে।

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd