1. admin@moheshpurnews24.com : admin :
May 12, 2026, 8:33 pm
শিরোনামঃ
আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন, উৎসবমুখর আয়োজনে সম্পন্ন অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলায় হেরোইনসহ ভাই বোন গ্রেফতার ২ নীলফামারীতে গোড়গ্রাম ইউপি প্রশাসক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা কয়েক কোটি টাকার কৃষিজমি হারিয়ে নিঃস্ব পরিবার: শফিউল্লাহ কাটা ও ক্যাম্প-১৫/১৬ এলাকার করুণ বাস্তবতা সোনাগাজীতে মামলার আসামিও পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স: কনস্টেবল রিমনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারি বরাদ্দকৃত মহেশপুর উপজেলাধীন প্রশাসনিক অফিস উদ্বোধন । রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

গাজীপুরের কালীগঞ্জে ১৭ কোটি টাকার ৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

  • Update Time : Saturday, May 9, 2026

‎দিশা আক্তার ঃ স্টাফ রিপোর্টার

‎গাজীপুরের কালীগঞ্জে প্রায় ১৭ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
‎গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ি থেকে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রায় ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
‎এদিকে বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ৪০ টাকা ব্যয়ে ভাটিরা হতে কালীগঞ্জ দৃষ্টিনন্দন সড়ক উন্নয়ন প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি থেকে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইযুব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd