1. admin@moheshpurnews24.com : admin :
April 24, 2026, 9:48 am
শিরোনামঃ
মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ব্রাহ্মণবাড়িয়ার চার নারী সংরক্ষিত আসনে এমপি মনোনীত রাজশাহীতে ৩৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার ‎ গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ
ব্রেকিং নিউজঃ

গাজীপুরের টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার ‎

  • Update Time : Friday, April 24, 2026

‎বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

‎গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ভোর রাতে টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
‎একই দিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন আহমেদ।
‎গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর পাগাড় পাঠান পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া

কুঠির পাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
‎সংবাদ সম্মেলনে ডিসি মহিউদ্দিন আহমেদ জানান, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
‎তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd