1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 8:32 am
শিরোনামঃ
আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী
ব্রেকিং নিউজঃ

গাজীপুরে গাছা থানায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ

  • Update Time : Sunday, May 10, 2026

‎বিপ্লব চৌধুরী : স্টাফ রিপোর্টার
‎গাজীপুরের গাছা থানাধীন মোক্তার বাড়ি লাভ বিল্ডিংয়ের পাশে নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছের চাষের পুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক মাছ চাষীকে নগদ ৫০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয় এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়।
‎জানা যায়, টঙ্গী রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কমিশনার মোজাহারুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎অভিযোগে বলা হয়, নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের খাদ্য হিসেবে মরা মুরগি, ফেলে দেওয়া মুরগির চামড়া, লোম, ভুঁড়ি এবং মৃত পশু-পাখি ব্যবহার করা হচ্ছিল। এতে আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে এবং এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে বসবাসের অনুপযোগী পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
‎অভিযান চলাকালে পুকুর থেকে বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছ তুলে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় মাটি চাপা দেওয়া হয়। এ সময় এক মাছ চাষীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ অর্থ জরিমানা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্য কয়েকজন চাষী পালিয়ে যায় বলে জানা গেছে।
‎অভিযানে মাছ ধরার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
‎স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা জরুরি। তারা ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd