1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 11:05 am
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

গাজীপুরে মাদক ও চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের অভিযোগ—হাবিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ‎

  • Update Time : Tuesday, May 5, 2026

‎নিজস্ব প্রতিবেদক
‎
‎গাজীপুর মহানগরের বাসন থানাধীন বাওয়াল কলেজ এলাকায় হাবিব নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনা করলেও রহস্যজনক কারণে তিনি এখনো আইনের আওতার বাইরে রয়েছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, হাবিব একাধিক মাদক মামলার আসামি হলেও প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন। তবে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে বিপুল অর্থ উপার্জন করছেন।
‎স্থানীয়দের আরও অভিযোগ, গরুর ফার্মসহ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। গাছা থানার হাজরত আলী নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
‎এছাড়া বাংলা বাজার এলাকায় প্রায় ৪ কোটি টাকার জমি ক্রয়সহ বিভিন্ন স্থানে কোটি টাকার সম্পদ গড়ে তোলার তথ্যও সামনে এসেছে, যা তার আয়ের উৎস নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
‎ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও হাবিব সেসব সিদ্ধান্ত মানেননি। এমনকি অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাব ও কিছু অসাধু ব্যক্তির সহায়তায় তিনি তার কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‎এলাকার সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd