মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু তালেবের বিরুদ্ধে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রায় দুই শতাধিক কার্ডধারীকে চাল না দেওয়ার প্রতিবাদে আজ রবিবার (২২ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জের নওরোজ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,ভিজিএফের চাল প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে অনিয়ম করা হয়েছে।
এছাড়া সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেনকে লাঞ্ছিত ও মারধরের ঘটনাও তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিনহাজুল ইসলাম ওয়ায়েস কুরনী লেবু মিয়া আব্দুর রাজ্জাক মেজবাউল ইসলাম শরিফুল ইসলামসহ এলাকাবাসীর পক্ষে মতলেব শেখ আমিরুল ইসলাম শাহ আলম মন্ডল শাহজালাল বাদশা নুর আলম বাবু বেলাল হোসেন মোস্তাফিজুর রহমান রাজু সরকার এবং ভিজিএফের চাল না পাওয়া বহু ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।