1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:48 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

গোবিন্দগঞ্জে ৯৯০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী মাদক কারবারি আটক।

  • Update Time : Tuesday, March 3, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি

​ গোবিন্দগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৯৯০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ রেজিয়া বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
​অভিযানের বিবরণ
​পুলিশ সূত্রে জানা গেছে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম নিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটি করছিল।

এসময় গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী মা বাবার দোয়া নামক একটি সিএনজি (বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালানো হয়।
সিএনজিতে থাকা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের সহায়তায় তার সাথে থাকা কালো স্কুল ব্যাগটি তল্লাশি করা হয়।

​তল্লাশিকালে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৯৯০ পিস কাঁচের অ্যাম্পুল (বুপ্রেনরফিন) উদ্ধার করা হয়।

পুলিশ জানায় উদ্ধারকৃত এই ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৯৫ হাজার টাকা।
​আসামির পরিচয়
​আটককৃত রেজিয়া বেগম দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইনজেকশন সংগ্রহ করে বেশি লাভে বিক্রির উদ্দেশ্যে বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন।

​আইনি ব্যবস্থা
​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা (নং-৪/২০২৬) রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd