
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাসিন্দা, নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট হোমিও চিকিৎসক ও বৃক্ষপ্রেমী ডা. শওকত আলী (মাস্টার) আর নেই। তিনি আজ শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম শওকত আলী মাস্টার দীর্ঘদিন ধরে এলাকার রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। একজন জনপ্রিয় হোমিও চিকিৎসক ও বৃক্ষপ্রেমী হিসেবে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার শীতল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ যেন মরহুম শওকত আলী মাস্টারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন-এমন দোয়া কামনা করেছেন এলাকাবাসী