
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নীতিবান শিশু সুখী বাংলাদেশ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
১২ এপ্রিল রবিবার ২০২৬ ইং বিকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার
মোঃ মাহমুদুন্নবী সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ খাতুন সেলিম আহমেদ সাদিকুল ইসলাম সারোয়ার আলম আসাদুজ্জামান ও মোঃ রিপন আলী
সভায় উপজেলার ১৫টি নীতিবান শিশু স্কুল এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন