1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 2:36 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত লৌহজংয়ে প্রতারণার অভিযোগে মা-মেয়ে বিতর্কে, প্রবাসীদের টার্গেট করার অভিযোগ নাসিরনগরে অতিবৃষ্টি ও উজানের ঢলে ডুবে গেছে পাকা ধানধ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কুড়িগ্রামের চিকিৎসকের বাড়িতে চুরি, অগ্নিসংযোগ, ৫০ লাখ টাকার ক্ষতি আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত গাইবান্ধার ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বড় জামালপুর শাহী জামে মসজিদ উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত
ব্রেকিং নিউজঃ

গোবিন্দগঞ্জ উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

  • Update Time : Tuesday, April 28, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা কফিল উদ্দিন মাস্টার (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দিন মাস্টার ওই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে।
তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
আহতরা হলেন- মৃত কফিল উদ্দিন মাস্টারের স্ত্রী পান্না বেগম (৫০) একই গ্রামের মধু মিয়ার স্ত্রী দুলুফা বেগম (৩২) আব্দুর রহিম মিয়ার ৩ ছেলে মতিয়ার রহমান (৪২) মধু মিয়া (৩৯) ও আতোয়ার রহমান (৩৫)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান কফিল উদ্দিন মাস্টারের সাথে তার আপন ভাতিজা আব্দুল জলিল মেম্বরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলে মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক(ওসি) জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ খবর পেয়ে গাইবান্ধা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার(সি সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd