
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান রাজুর সভাপতিত্বে এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মানোয়ার হোসেন রাজুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফারুক আহমেদ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক কবির আহমেদ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন দিপু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেনিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সেকেন্ড অফিসার মোঃ মীর কায়েস পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহেদুর রহমান রানক ও সেন্টু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাজাদুর রহমান সাজু এবং বিদ্যালয়ের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাহেদুল ইসলাম
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহজাহান আলী সাজু সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ সভাপতি আব্দুল হালিম পৌর যুবদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব গোলাপ উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আল আমিন রনি পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবু সায়েমসহ অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন জিনিয়া তাহসীন মম ও তন্দ্রা এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন অধরা
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়