1. admin@moheshpurnews24.com : admin :
April 3, 2026, 11:03 am
শিরোনামঃ
অসদাচরণে শাস্তি: নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদারের বেতন বৃদ্ধি স্থগিত নেত্রকোনার কলমাকান্দায় আধুনিক শিল্পকলা একাডেমী নির্মাণের ঘোষণা : ডেপুটি স্পিকারের নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, আটক ৩ নাসিরনগরে পুরুষশূণ্য ৬টি গ্রামের মাঠে ফসল প্রায় প্রম্তুত, নেই কোন পুরুষ।   নেত্রকোনায় জীবিত মজিদ’কে মৃত দেখায় সমাজসেবা অফিস, ১৮ মাস ধরে ভাতা বন্ধ টেকনাফ প্রেসক্লাব বিতর্কে নতুন অভিযোগ: সুবিধাবাদী ও মাদক কারবারিদের সম্পৃক্ততার দাবি রাজশাহীতে প্রচন্ড তাপদাহ রিহ্যাব নির্বাচন সামনে, ‘জাগরণ প্যানেল’-এর পথচলা শুরু গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের এর বরখাস্ত প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির
ব্রেকিং নিউজঃ

গোবিন্দগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসামিকে গ্রেফতার ১

  • Update Time : Friday, April 3, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক।
এঘটনায় দায়েরকৃত মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত নুর আলম (৩৩) উপজেলার রাজাহার ইউনিয়নের নওগাঁ (মরাপুকুর) পানিতলা এলাকার মাফুজুরের ছেলে।
মামলার অন্যান্য আসামিরা হলো একই এলাকার নুরুন্নবী (৩৮) সহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি।

জানা গেছে গত সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর (মরাপুকুর) এলাকায় ইউনিয়ন পরিষদের পার্শ্বে একটি মারপিটের ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় পাঁচ সাংবাদিক।
ঘটনাস্থলে গিয়ে এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খান মোবাইলে মারামারির ঘটনার ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিডিও ধারণ করার সময় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নুরুন্নবী ও তার ছোট ভাই নুর আলমসহ অজ্ঞাত ৪/৫ ব্যক্তি বাঁধা দেয়।
তারা গালিগালাজ করে একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে।
এসময় আওয়ার নিউজের প্রতিনিধি জোবাইদুর রহমান সাগরের মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ভেঙ্গে ফেলে এবং তাদের বেধড়ক মারধর করে।

পরে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা আহত অবস্থায় মাহমুদ খান ও জোবাইদুর রহমান সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আজ রাতে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) লাইছুর রহমান এবং থানার সেকেন্ড অফিসার (এসআই) মীর শিবলী কায়েস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মামলার অন্যতম আসামী নুর আলমকে গ্রেফতার করে। এঘটনার প্রধান আসামি নুরুন্নবী এখনো পলাতক রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd