
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোঃ ফরহাদ হোসেন (পিতা আবুল হোসেন) সাং বুজরুক বোয়ালিয়া থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন
বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে
মাদক নির্মূলে এমন অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ না হয় কাল মাদকের বিরুদ্ধে মানুষ কথা বলবেই
মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকার দাবি জানিয়েছেন স্থানীয়রা