1. admin@moheshpurnews24.com : admin :
June 3, 2026, 5:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন পরিষদে আশেপাশে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে। নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার উদ্বোধন ঢাকায় শাখা ডাকঘর কর্মচারীদের আমরণ-অনশণ, নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা টেকনাফে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি ‘লেডু’ গ্রেফতার সিএনজিতে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, টেকনাফে র‌্যাব-১৫ এর জালে মাদক কারবারি
ব্রেকিং নিউজঃ

গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, June 3, 2026

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৩ জুন ২০২৬ ইং, রোজ বুধবার বিকেল ৫:০০ ঘটিকায় রহনপুরের বাগদুয়াড়পাড়াস্থ বরেন্দ্র অফিস সংলগ্ন উপজেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। “দুনিয়ার মজদুর এক হও”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলার সর্বস্তরের নির্মাণ শ্রমিকরা অংশ নেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ সায়েদ আলী এবং সভা পরিচালনা ও সাংগঠনিক বক্তব্য পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।

অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব সহকারে শ্রমিক অধিকার ও পেশাগত নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য নাজিম আক্তার মাসুম। এছাড়াও সভায় আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং যেকোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কার্যকরী ফান্ড গঠনের ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে মোঃ সায়েদ আলী বলেন, “নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশের অবকাঠামো দাঁড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় ‘ইনসাব’ সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।” সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের সংগঠনের আগামী দিনের কর্মসূচি সফল করতে এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে সকল শ্রমিকের প্রতি আহ্বান জানান।

পরিশেষে, উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd