মোঃ সাখাওয়াত হোসেন মামুন (নেত্রকোনা) প্রতিনিধি
পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ আনন্দঘন পরিবেশ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (০৯ মার্চ ২৬ইং) দুপুর ১১:৩০ ঘটিকার সময় গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ‘আফিয়া আমিন পাপ্পা’ সভাপতিত্বে প্রস্ততিমূলক উম্মোক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ‘সুনন্দা সরকার প্রমা’। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান।
শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির খান শান্ত, শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ‘একুশে নিউজ’ এর প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন মামুন, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘বর্তমান বাংলা’ পএিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি মোঃ কামরান হোসেন।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।