1. admin@moheshpurnews24.com : admin :
July 20, 2026, 5:11 am
শিরোনামঃ
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল দশা, কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঢেউটিন ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ সম্পন্ন জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাই স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা । গাইবান্ধায সদর উপজেলায় কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের নাসিরনগরে প্রাছাস কর্তৃক এমপি এম এ হান্নান কে গনসংবর্ধনা প্রদান রাজশাহী বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন নেত্রকোনার বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি
ব্রেকিং নিউজঃ

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

  • Update Time : Thursday, July 16, 2026

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মরণে আজ (১৬ জুলাই) সারাদেশের ন্যায় চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’। জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান জুলাই শহিদদের আত্মত্যাগের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দিবসের কর্মসূচির সূচনা হয় সকাল ৬টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। মহান জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। পরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। এছাড়াও গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই শহিদ পরিবারের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রিয়জনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর গভীর তাৎপর্য এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই শহিদদের অনন্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মহান শহিদদের রক্তে রচিত এই ইতিহাস নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহিদ ওয়াসিম আকরাম-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহিদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইশরাক হোসেন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিম আকরামের পিতা জনাব শফিউল আলম, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি (চট্টগ্রাম-৯)। এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতের মাধ্যমে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহান জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd