
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। ০২/১০/২৬ খ্রিষ্টাব্দ তারিখ রোজ শুক্রবার, দুপুর ১:৪৫ ঘটিকায় জুম্মার নামাজ শেষে এই কর্মসূচি পরিচালিত হয়। মাদকের কুফল সম্পর্কে স্থানীয় সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত এই কার্যক্রমে মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। লিফলেট বিতরণকালে মাদকের ভয়াবহতা ও এর বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সচেতন জনগণ মাদকের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করেন এবং এলাকার যুবসমাজকে রক্ষার্থে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।