1. admin@moheshpurnews24.com : admin :
April 21, 2026, 4:50 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বিভিন্ন অনলাইনে প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে ঝিনাইদহ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টার এর ১০ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পূবাইলে লিওদের মিলনমেলা ‘জাগরণ-২০২৬’ ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–আমতলী–কুয়াকাটা মহাসড়ক চার/ছয় লেনে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ দাবিতে আবেদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা হরিণাকুণ্ডুতে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং চাতরী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম মঞ্জু ৪ নং ওয়ার্ড এর জনগণের সেবা করতে চান, নেত্রকোনায় কম্বাইন হারভেস্টার মেশিনের রহস্যজনক অপ্রাপ্যতা, দিশেহারা কৃষক কাঁঠালিয়াতে  এসএসসি পরীক্ষা: উৎসবমুখর ও নকলমুক্ত পরিবেশ। রাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে চরম ক্ষোভ, ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তি বেড়েছে
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

  • Update Time : Tuesday, April 21, 2026

​মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন এবং নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে, ভোর ০৬:৩০ থেকে ০৮:২০ পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​১. মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), পিতা- মৃত মোহাম্মদ আলী।
২. মোসা: আমেনা খাতুন (২৭), পিতা- মোঃ এনামুল হক।
আটককৃত উভয়ের বাড়ি সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামে।

​হেরোইন: ১৫৮ গ্রাম (উচ্চমূল্যের মাদক)।
​নগদ অর্থ: ৮,২০,৯১৪ (আট লক্ষ বিশ হাজার নয়শত চৌদ্দ) টাকা। ধারণা করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা মাদক বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে।

​এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এই মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd