1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 9:29 am
শিরোনামঃ
​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে শিক্ষার্থীর ওপর দুর্বৃত্ত হামলা, গুরুতর আহত সানি
ব্রেকিং নিউজঃ

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

  • Update Time : Wednesday, June 17, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ট্রাক এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা।

গত ১৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বিজিবির সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্ববর্তী পাকা রাস্তায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালিয়ে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক মো. রিয়াদ হোসেনকে (২০) আটক করা হয়। জব্দকৃত ট্রাক, মাদক ও মোবাইল ফোনসহ এই অভিযানের মোট মূল্য ৬৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিজিবির চৌকা বিওপির অপর একটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এই অভিযানের মোট জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ৫০০ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।
​তিনি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd