
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ মোসাঃ সেরিনা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬ ইং) দুপুরে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি আভিযানিক দল ওই দিন দুপুর ১টার দিকে বালুচর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনকভাবে সেরিনা বেগমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সেরিনা বেগম শিবগঞ্জ থানার বালুচর গ্রামের মোঃ নাসির আলীর স্ত্রী।
এ ঘটনায় উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসি জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।