1. admin@moheshpurnews24.com : admin :
June 16, 2026, 10:31 pm
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে শিক্ষার্থীর ওপর দুর্বৃত্ত হামলা, গুরুতর আহত সানি সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় ​অধ্যক্ষ শফিকুল হায়দর মুকুলের প্রয়াণে বাকবিশিস’র শোক শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

  • Update Time : Tuesday, June 16, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” স্লোগানে মাদক প্রতিরোধে ৬০ শিক্ষককে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জ, ১৬ জুন ২০২৬:
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষক/মেন্টর তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল ওদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। একটি সুস্থ, মেধাবী ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তারা বলেন, তরুণ সমাজের মধ্যে মাদকের ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে সিগারেটসহ বিভিন্ন নেশাদ্রব্যের ব্যবহার তরুণদের মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও কার্যকর করতে হবে। শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখতে হবে।তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ গ্রহণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি সক্রিয় রাখতে হবে এবং নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক প্রশিক্ষক/মেন্টর হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষিত মেন্টরদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd