1. admin@moheshpurnews24.com : admin :
September 27, 2026, 10:11 pm
শিরোনামঃ
ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরির ঘটনায়, গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব বহিষ্কার ফেনীতে বিজিবির অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ নাসিরনগরে বহুল প্রতীক্ষিত ফোর লেন সড়কের কাজের উদ্বোধন
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

  • Update Time : Saturday, September 26, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য” এবং “নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও সমঅধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্লাব মিলনায়তনে নারী অধিকার বিষয়ক সংগঠন ‘নারীপক্ষ’ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দূর্বার নেটওয়ার্কের চার জেলার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নারীপক্ষের সদস্য ও জনজীবনে নারী নেতৃত্ব বিকাশ প্রকল্পের (Youth Leader) ফারিহা মায়মুনা চৈতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন পিন্টুসহ অনেকে। সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার জনগণের দৈনন্দিন জীবন ও এলাকার উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। শুধু সংরক্ষিত আসনে নয়, সাধারণ আসনেও নারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, সামাজিক ও পারিবারিক অসহযোগিতা, রাজনৈতিক সহিংসতা, নির্বাচনী ব্যয়, নিরাপত্তাহীনতা, প্রাতিষ্ঠানিক জটিলতা এবং নারী নেতৃত্ব নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার কারণে অনেক যোগ্য নারী সাধারণ আসনে প্রার্থী হতে নিরুৎসাহিত হন। এসব বাধা দূর করতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতামূলক ভূমিকা প্রয়োজন। সভা থেকে স্থানীয় সরকার নির্বাচনে নারীর স্বাধীনভাবে ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে পরিবার ও সমাজের পক্ষ থেকে সমর্থন, সহিংসতা ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং নারীকে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা থেকে সুরক্ষায় স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার দাবি জানানো হয়।আয়োজকরা জানান, স্থানীয় সরকার নির্বাচনে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের কার্যকর প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd