1. admin@moheshpurnews24.com : admin :
March 4, 2026, 10:31 pm
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ কুড়িগ্রাম দুধকুমার নদের তীরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন স্বরাষ্ট্রমন্ত্রী: সাংবাদিক পরিচয় দিলে পুলিশ যেন হয়রানি না করে, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎মোংলায় ভ্রাম্যমাণ  আদালত কর্তৃক ৭ দোকানদারকে জরিমানা মহেশপুরে জামায়াতে ইসলামীর এমপি কে ফুলেল শুভেচ্ছা। কালীগঞ্জে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ নাসিরনগরে সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, March 4, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা-এর উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান (৪ মার্চ) বুধবার বিকাল ৫ ঘটিকায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মাদ্রাসার দাতা, প্রতিষ্ঠাতা ও সহযোগিতার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ দুআ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অত্র মাদ্রাসার সভাপতি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ-এর আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি তার বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শিল্পপতি ও নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (সিআইপি), শিবগঞ্জ উপজেলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ খাইরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এ্যাড, শফিক এনাতুল্লাহ প্রমুখ । বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দুআ পরিচালিত হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd