1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 2:49 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, June 3, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে “মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা”। জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার (৩ জুন) বিকেল ৪টায় সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে । আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন, চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমুখ। প্রধান অতিথি গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদকবিরোধী কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটন। সম্প্রতি ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসে তিনি উপস্থিত সবাইকে এই মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সরওয়ার জাহান লিটনের গান উপভোগ করতে এবং প্রিয় হরিমোহন স্কুল মাঠে একটি প্রাণবন্ত সন্ধ্যা কাটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
মাদকমুক্ত, সচেতন ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো?”—এই আহ্বান এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd