1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 2:40 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার

  • Update Time : Monday, May 25, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় জড়িত অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া একটি টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নাচোল থানার এফআইআর নং-১৩, তারিখ ২৫ মে ২০২৬, জিআর নং-৪৯, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিবগঞ্জ উপজেলার আড়াইমাড়ি গ্রামের মো. জিহাদ হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়। তিনি মো. সোবহান আলী ওরফে সাবানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাদী তার টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলটি নাচোল স্টেশনবাজার ছাগলের হাটের উত্তর পাশে একটি খোলানে রেখে কোরবানির ছাগল কিনতে যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে পাননি। স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে স্টেশনবাজার এলাকার একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে ফতেপুর ইউনিয়নের দিকে চলে যাচ্ছে। এ ঘটনায় বাদী নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এর তত্ত্বাবধানে একটি আভিযানিক টিম গঠন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৫ মে রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে শিবগঞ্জ থানার আড়াইমাড়ি গ্রামে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া টিভিএস এ্যাপাচী আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd