
মো:মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদহ
মহেশপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জলিলপুর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আব্দুল হাই স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই ২০২৬ ইং তারিখ শনিবার জলিলপুর ঐতিহ্যবাহী আলিম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে অধ্যক্ষ আব্দুল হাই স্যারের বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। উক্ত বিদায় সংবর্ধনাও পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদা- ৩ আসন তথা মহেশপুর কোট চাঁদপুরের গণমানুষের নেতা মাননীয় জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতে ইসলামী মহেশপুর উপজেলা সম্মানিত আমীর জনাব অধ্যাপক ফারুক আহমেদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন পলাশ, উপস্থিত ছিলেন কাজীর বেড় ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আলী হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার অন্যতম কর্ম পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জনাব মোঃ আমিরুল ইসলাম, মোঃ এহাসান বিশ্বাস। উপস্থিত ছিলেন মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকবৃন্দ। উক্ত বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন ,বাংলাদেশে শিক্ষার মান তথা তার এলাকা শিক্ষার উন্নয়নের জন্য সাবেক শিক্ষক হিসেবে তিনি কাজ করে যাবেন। প্রধান অতিথি অন্যান্য বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দাবি-দাওয়া আন্তরিকতার সাথে গ্রহণ করে সেগুলো পূরণের জন্য আশ্বাস প্রদান করেন। বিশেষ করে জলিলপুর আলিম মাদ্রাসার অবকাঠামো গত উন্নয়ন যেমন চতুর্থ তলা বিশিষ্ট বিল্ডিং বিনির্মাণের ব্যাপারে তিনি আশ্বাস প্রদান করেন ।
সংবর্ধনা অনুষ্ঠানের বিদায়ী ভাষণ প্রদান করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। এ সময় তিনি তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। অধ্যক্ষ জনাব আব্দুল হাই বলেন, দল মত ধর্ম নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠান সবার জন্য ।এর জন্য সবারই উচিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে চেষ্টা করা। অধ্যক্ষ আব্দুল হাই, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের নিকট জলিলপুর আলিম মাদ্রাসার বহুতল ভবনির্বাণ ও এর অন্যান্য অবকাঠামো নির্মাণের ব্যাপারে সহযোগিতা দাবি করেন। সাবেক এই প্রতিথযশা শিক্ষক আব্দুল হাই বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিকল্পে তথা সমাজের যে কোন প্রয়োজনে তাকে সবসময় পাশে পাওয়া যাবে। তিনি দীপ্ত কন্ঠে ঘোষণা করেন তার বাকিটা জীবন যেভাবে সততার সাথে ইসলামী আন্দোলনের জন্য নিজেকে নিবেদিত রেখেছেন একজন দায়ী ইলাল্লাহর কাজ হিসেবে ভবিষ্যতেও আরো ভূমিকা রেখে চলবেন। ছাড়া স্থানীয় অন্যান্য গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেছেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মহব্বত ফয়সাল। মানপত্রটি বিদায়ী শিক্ষক অধ্যক্ষ আব্দুল হাইকে প্রদান করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। জলিলপুর আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল।