1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:02 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্যায়ের অনুষ্ঠিত

  • Update Time : Saturday, May 23, 2026

ফাতিমা আক্তার মিম ​নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া (ঝালকাঠি): ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’ এর উপজেলা পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ ও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মাঠ পর্যায়ে চলে মূল ক্রীড়া প্রতিযোগিতা এবং অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত ছিল সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

​প্রতিযোগিতা শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব কে, এম জামান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মকবুল হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব সুমি রানী বল, সহকারী কমিশনার (ভূমি), কাঠালিয়া, ঝালকাঠি।
​জনাব মো: আবু নাছের রায়হান, অফিসার ইনচার্জ (ওসি), কাঠালিয়া থানা।
জনাব মো: জালালপুর রহমান আকন, সভাপতি (ভারপ্রাপ্ত), বিএনপি, কাঠালিয়া উপজেলা শাখা।
​জনাব মো: আখতার হোসেন নিজাম মীরবহর, সাধারণ সম্পাদক, বিএনপি, কাঠালিয়া উপজেলা শাখা।

​বক্তারা নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd