
ফাতিমা আকতার মিম কাঠালিয়া সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নিবন্ধিত মৎস্যজীবীদের অংশগ্রহণে এক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, নিবন্ধিত জেলেদের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সাঁতার প্রতিযোগিতায় মো. শাহজালাল প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় মো. মারুফ সরদার দ্বিতীয় এবং শ্রী হিরামোন তৃতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার।
অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।