
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের-২০২৬-২৭ নতুন গঠন করা হয়েছে।
নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীর-বাবুল পরিষদের জাহাঙ্গীর মিয়া সভাপতি ও রিপন-রুহুল পরিষদের শেখ রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল হান্নান। ভোটের ফলাফলে, জরিপ-নূর মোহাম্মদ পরিষদ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বিপ্লব মোল্লা, জাহাঙ্গীর-বাবুল পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সম পরিমান ভোট হওয়ার ফলাফল স্থগিত আছে। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন মোল্লা। বিগত দুই বছর কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে রিপন চৌধুরী সভাপতি ও মোঃ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলা ৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের কৃতিসন্তান। তার এমন সাফল্য উপজেলাবাসী গর্বিত, এলাকায় বৈইছে আনন্দের বন্যা।