প্রতিনিধি: মোঃ শাকিল মাহমুদ
রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর সভাপতি ও জুলাই যোদ্ধা আ ন ম আয়াসকে পঙ্গু ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী এস কে তাসনিম আফরোজ ইমির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ইমির ফেসবুক আইডি থেকে আয়াসকে হুমকিসংবলিত পোস্ট দেওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনা এবং ‘প্রতিদিন খবর২৪’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগকারী পক্ষ এসব বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে আ ন ম আয়াসের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।