1. admin@moheshpurnews24.com : admin :
February 6, 2026, 11:01 pm
শিরোনামঃ
গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা আমার এলাকায় গ্যাস উত্তোলন হয়, আমরা গ্যাস পাই না, তা আর হবে নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা যুবসমাজকে ভাতার নামে অপমান নয়, যোগ্যতা, শিক্ষা ও নৈতিকতার ভিত্তিতে কর্মসংস্থান করতে চাই: ডা. শফিকুর রহমান নাসিরনগরে খাস জমির দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত ১৫ বিএনপি সমর্থনে উত্তর বন্দরে হাউস ক্যাম্পেইন জোরদার আনোয়ারা–কর্ণফুলী আসন-১৩ সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া ধরায় আটক ৪, নৌকা ও ট্রলার জব্দ ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা: বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের ভাই-ভাতিজাসহ আহত একাধিক হোসেনপুরে তেল পাম্প মালিকের নিকট চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, অভিযুক্ত গ্রেফতার উখিয়া-টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমেদ আনোয়ারীর সমর্থনে হ্নীলায় বিশাল পথসভা ও নির্বাচনী মিছিল
ব্রেকিং নিউজঃ

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা: বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের ভাই-ভাতিজাসহ আহত একাধিক

  • Update Time : Friday, February 6, 2026

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী ওরফে রাজ্জাক সেলিমের ছোট ভাই ও ভাতিজাসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আহতরা হলেন—ডক্টর জহিরুল হক স্বপন (৫৫) এবং তার ছেলে শ্রাবণ (২২)। এছাড়াও হামলায় স্বতন্ত্র প্রার্থীর আরও কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঝালকাঠি শহরের সাধনারমোড় এলাকায় মোটরসাইকেল প্রতীক নিয়ে গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপি প্রার্থী ইলেন ভুট্টোর সমর্থকরা আকস্মিকভাবে হামলা চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয় এবং এতে বেশ কয়েকজন রক্তাক্ত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd