1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 10:01 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 
ব্রেকিং নিউজঃ

ঝালকাঠিতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের উদ্যোগে সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত।

  • Update Time : Wednesday, February 25, 2026

ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (এমএএফ) এর উদ্যোগে এবং ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের সার্বিক তত্বাবধানে সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ফাতেমা কনভেনশন সেন্টারে এমএএফ সাধারণ সম্পাদক ঝালকাঠি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা’র সভাপতিত্বে এবং এমএএফ এর কর্মসূচি সমন্বয়ক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এডভোকেট মিজানুর রহমান মুবিন এর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি , সুশিল সমাজ, সাংবাদিক, তরুন সংগঠক সম্প্রতির সংলাপে অংশ গ্রহণ করেন। সংলাপে রাজনৈতিক সৌহর্দ্য বজায় রাখতে সরকার ও বিরোধী দল সহ রাজনৈতিক সংগঠনের ভুমিকা এবং সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণ কারীগণ।

সংলাপে উপস্থাপিত সরকার ও বিরোধী দলের ভুমিকা এবং অংশগ্রহনকারীদের মধ্য থেকে আসা সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব এবং এমএএফ উপদেষ্টা এডভোকেট নোঃ শাহাদাৎ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, এনসিপি জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গন অধিকার পরিষদের জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহামুদুল ইসলাম সাগর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বাসদের প্রধান সংগঠক মোঃ রমজান, ঝালকাঠী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ সম মাহামুদুর রহমান পারণেজ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।

ডেমোক্রেসী ইন্টার ন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান ঝালকাঠীতে রাজনৈতিক সৌহর্দ্য পরিবেশ বজায় রাখার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজ এবং তরুন সমাজ সেবক, ছাত্রপ্রতিনিধিরা একত্রিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। সংলাপে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ হাত তুলে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে ঐক্যমত্ততা প্রকাশ করেন। সৌহার্দ্য সংলাপে ইফতার মাহফিলে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সৌহার্দ্য বজায় রেখে সামনের দিকে দেশ এগিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd