
করেছে ৫৮ বিজিবির যাদবপুর বিওপি ক্যাম্পের সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ রাত ১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৭/৮-এস থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মো. আলমের পাট খেতের মধ্যে এই অভিযান চালানো হয়। হাবিলদার মো. একলিম হোসেনের নেতৃত্বে পরিচালিত নিয়মিত চোরাচালান বিরোধী ওই অভিযানে আসামিবিহীন অবস্থায় ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।