1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:03 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইনমন্ত্রী

  • Update Time : Friday, May 1, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।
​শুক্রবার (০১ মে) দুপুরে তিনি শৈলকুপা উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক এলাকার জমি ও এর আশেপাশের পরিবেশ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নার্সিং অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত জায়গাটি অবকাঠামোগত দিক থেকে উপযোগী কি না, যোগাযোগ ব্যবস্থা, জমির প্রাপ্যতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ রয়েছে কি না—তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
​এলাকাবাসীর প্রত্যাশা, শৈলকুপায় এই মেডিকেল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে ঝিনাইদহসহ আশেপাশের অঞ্চলের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd