1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 8:49 am
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ

  • Update Time : Thursday, December 4, 2025

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। এতে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন,“বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা সমাজের বোঝা নয়; বরং যথাযথ সুযোগ পেলে তারাও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সবাই মিলে তাদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই।”কর্মসূচির অংশ হিসেবে পরে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। মানবিক প্রয়াসের এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd