1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 2:50 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : Wednesday, June 3, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৩ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বুধবার (০৩ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার তানভীর সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম, ঝিনাইদহের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও দৈনিক চৌকস এর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা,
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কবীর, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু,এটিএন বাংলা র জেলা প্রতিনিধি ইমন হাসান, পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া, সবুজ বাংলা টিভি র পরিচালক ও বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, দৈনিক রানার এর জেলা প্রতিনিধি বছির আহম্মেদ, দৈনিক অভয়নগর এর স্টাফ রিপোর্টার সুরুজ,দৈনিক মাতৃজগৎ পত্রিকার বিশেষ প্রতিনিধি মিল্টন,দৈনিক বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিদিন রুহুল, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি তাপসকুণ্ডু,দৈনিক মুক্ত সমাজের নিজস্ব প্রতিনিধি জনি, দৈনিক মতপ্রকাশের হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি ও হরিণাকুন্ডু বার্তার চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সাংবাদিক জয়, প্লাবন রুম্মনসহ সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরের পথচলায় দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সত্যনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। সেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দৈনিক মতপ্রকাশ আগামী দিনগুলোতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে দেশ, জাতি এবং দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির দীর্ঘায়ু ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd