1. admin@moheshpurnews24.com : admin :
May 13, 2026, 6:24 pm
শিরোনামঃ
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য দুর্নীতির অভিযোগে নীলফামারী থেকে সিলেটে বদলি সদর যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন রাজশাহীতে র‍্যাব-৫ যৌথ অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার টেকনাফে এনজিও কর্মীদের প্রতি বৈষম্যের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ​ টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও নাসিরনগরে গোকর্ণ গ্রামে ৫০০ মিটার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি এম এ হান্নান। নেত্রকোনায় খাস কালেকশনের টাকা হাতে নিয়ে সাইবার বুলিংয়ের শিকার ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ব্রেকিং নিউজঃ

টেকনাফের দমদমিয়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : Wednesday, May 13, 2026

কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার):

“বাংলাদেশ আমার অহংকার” — এই প্রত্যয়ে দেশব্যাপী সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি টেকনাফের দমদমিয়া এলাকায় আত্মগোপনে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জাকির হোসেন (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিল মোহাম্মদ এবং মাতার নাম মরিয়ম খাতুন।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত জাকির হোসেন নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। বিজ্ঞ আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd