1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 5:33 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি

  • Update Time : Saturday, March 14, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
এ উপলক্ষ্যে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালির অগ্রভাগে ডেঙ্গু মশা নিধন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতীকী চিত্র ও বার্তা সংবলিত একটি বিশাল সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়।

র‍্যালিতে সিভিল সার্জন ডাঃ রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্য বিএনসিসি স্কাউটস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান আবহাওয়া পরিবর্তনের এই সময়ে এবং আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগে থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।
র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসনের কর্মকর্তারা জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বসতবাড়ির আঙিনা, ফুলের টব, ডাবের খোসা পরিত্যক্ত টায়ার এবং ছাদে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত ফেলে দিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাইবান্ধার সচেতন নাগরিক সমাজ।
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই অভিযান ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd