1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 6:22 pm
শিরোনামঃ
জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল  আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনাবাসীকে আধুনিক পৌরসভা উপহার দিতে প্রস্তুত, নেত্রকোনা পৌরসভার প্রশাসক – আরিফুল ইসলাম সরদার নেত্রকোনায় ভুয়া’ ওয়ারিশান সনদে মেয়েদের বঞ্চিতের অভিযোগ, ইউপি প্রশাসক ও সচিবকে শোকজ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ সাঘাটায় উপজেলা গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ডোমরাকান্দি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, January 28, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় ও ৭১ নং ডোমরাকান্দি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

(২৮ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় চত্বরে
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাত্ত এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান-বিন-মুহাম্মদ আলী। তিনি তার বক্তব্যে, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হেলাল উদ্দিন শেখ, জেলা তাতি দলের সাধারণ সম্পাদক মোসাঃ সাহিদা প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডোমরাকান্দি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রীনা দাস।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ ছিলো
মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিকে মুগ্ধ করে তোলেন। দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মশাল দৌড়ের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আঃ হামিদ এর স্মৃতি রক্ষার্থে হামিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং সন্মাননা পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd