1. admin@moheshpurnews24.com : admin :
June 25, 2026, 6:27 pm
শিরোনামঃ
আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। মহেশপুরে ইমিটেশন তৈরি দক্ষাতা উন্নয়নের ২৫ দিনের প্রশিক্ষণের সমাপ্তি। গাইবান্ধার ফুলছড়ির উপজেলায় সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফি নিয়ে অভিযোগ ওঠেছে ফরিদপুরে ধর্ষণচেষ্টায় মাদ্রাসা পরিচালকের ১০ বছরের কারাদণ্ড, ভুক্তভোগীকে দিতে হবে ৭০ হাজার টাকা জরিমানা স্নাতক (পাস) সমাপনী বর্ষ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত মহেশপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি
ব্রেকিং নিউজঃ

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

  • Update Time : Thursday, June 25, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে চান্দুড়িয়া এলাকার এক মাদ্রাসাছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে নলপুকুর এলাকার কাছে পৌঁছালে একই গ্রামের এক ব্যক্তি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মো. জাহিদ খাঁ (৪৪)-কে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হলেও অভিযুক্তকে গ্রেপ্তারের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিঃদ্রঃ নাবালক ভুক্তভোগীর সুরক্ষার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd