স্টাফ রিপোর্টার:
সৃষ্টির চিরন্তন ধারাবাহিকতায় আল্লাহ তায়ালা পৃথিবীতে এমন কিছু মানুষকে পাঠান, যারা নিজ মেধা ও শ্রমকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “মানুষের মধ্যে সেই সর্বোত্তম, যে মানুষের উপকারে আসে।” (আল-হাদিস) তেমনই একজন কর্মনিষ্ঠ, স্পষ্টবাদী ও পরোপকারী ব্যক্তিত্ব-প্রিয় মোঃ রাসেল সরকার এর আজ ৪০তম শুভ জন্মদিন
২০০৭ সালে গণমাধ্যমে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় অত্যন্ত সাহসিকতার সাথে অনুসন্ধানমূলক কাজ করে নিজের দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংবাদিক মহলের ঐক্য ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি মুগদা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ন্যাশনাল সাংবাদিক ফোরাম (এনজেএফ)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তুবা সমাজকল্যাণ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী ও পরোপকারী এই মানুষটি ১৯৮৬ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ইউসুফপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল রহিম সরকার এবং মাতা আবেদা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
পেশাগত কাজের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। আজ তাঁর শুভ জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
তাঁর আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত। শুভ জন্মদিন মোঃ রাসেল সরকার।