1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:24 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মে দিবসের মহাসমাবেশে অংশগ্রহণ

  • Update Time : Friday, May 1, 2026

‎
‎স্টাফ রিপোর্টার: বিপ্লব চৌধুরী
‎
‎পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও থানা থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সমাবেশে বক্তব্য দেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। তিনি বলেন, “শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি পরিশোধ নিশ্চিত করতে হবে।”
‎এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. ফিরোজ আল মামুন বলেন, “শ্রমিকদের প্রতিটি সেক্টরে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা জোরদার করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
‎এছাড়াও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচর থানার সভাপতি শাহাদাত হোসেন রিপন, সদস্য সচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎সমাবেশে নেতৃবৃন্দ মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দিবসটির সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd