
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) কর্তৃক হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জিএফএফও (জিএফএফও)-এর আর্থিক সহায়তায় টুগেদার-২.০ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভাটির মূল প্রতিপাদ্য হলো প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডিগনিটি কিট, ফুড এবং মাল্টিপারপাস ক্যাশ সহায়তা কার্যক্রমের অভিজ্ঞতা, শিখন বিষয়সমূহ এবং অংশীজনদের সন্তুষ্টি পর্যালোচনা ও মতামত বিনিময় করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিপা মনি দেবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়াক আলম শান্তনু, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ।
ইরার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী প্রসূন রায়, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার ফজলুল করিম এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার রেজাউল ইসলাম।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং বাস্তব অভিজ্ঞতা ও শিখন বিষয়গুলোঅংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করা হয়। প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলায় মোট ১ হাজার ২৫৭ জন অংশীজনের মধ্যে ডিগনিটি কিট, ফুড এবং মাল্টিপারপাস ক্যাশ সহায়তা বিতরণ করা হয়েছে। এসব সহায়তা উপকারভোগীদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
কর্মশালায় উপকারভোগীরা সহায়তা পাওয়ার পর তাদের জীবনে এর ইতিবাচক প্রভাব, চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নে সহায়তার ভূমিকা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, এ ধরনের লার্নিং ও শেয়ারিং সভা ভবিষ্যৎ কর্মসূচিকে আরও কার্যকর ও উপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে উপকারভোগীদের মতামত ও সন্তুষ্টি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।
প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিপা মনি দেবী ইরা টুগেদার-২.০ প্রকল্পের হইফা ২০২৬ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যৎ কার্যক্রমে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে অর্থবহ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.০৯.২৬